বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

ঝিনাইদহের মহেশপুরে প্রতারক চক্রের তিন সদস্য আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২০
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুরে বহু অপকর্মের হোতা প্রতারক মোস্তফা কামালসহ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে মহেশপুর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের দিকনির্দেশনায় দত্তনগর পুলিশ ক্যাম্পের চৌকশ পুলিশ দল অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুশাডাঙ্গা গ্রামের মৃত নুর মোহাম্মদের দুই ছেলে মফিজ উদ্দিন (৫৫) ও মোস্তফা কামাল (৪৫) এবং একই এলাকার মুন্তাজ আলীর ছেলে জুলফিকার আলী (৪৬০।

জানা যায়, মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামে বসবাসকারী মোস্তফা কামাল নামের এক ভুয়া কবিরাজ দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে আসছে। প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। ভুয়া কবিরাজের বিষয়ে জানতে পেরে এলাকাবাসী তাঁর বিরুদ্ধে মানববন্ধন করে।

এদিকে, কুশাডঙ্গা গ্রামের আবু বক্কর ছিদ্দিকি নামের এক ব্যক্তি ঝিনাইদহ কোর্ট আদালতে মোস্তফা কামালের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল দুপুরে দত্তনগর পুলিশ ক্যাম্পের একটি চৌকশ দল অভিজান পরিচালনা করে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের নামে মহেশপুর থানায় মামলা হয়েছে যার নম্বর ২৩। পরে তাদেরকে ঝিনাইদহ কোর্ট হাজতে পাঠানো হয়ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

ঝিনাইদহের মহেশপুরে প্রতারক চক্রের তিন সদস্য আটক

আপডেট সময় : ০৪:৫৬:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২০