শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কেউ আপনার ছবি দিয়ে ফেসবুক আইডি খুললে কী করবেন ?

  • আপডেট সময় : ০৭:৫৪:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ব্যবহারকারী প্রতিনিয়ত বাড়ছেই। সেই সঙ্গে বাড়ছে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও। আপনার ছবি বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ যদি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে, তখন কী করবেন? বাংলাদেশ পুলিশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে সেই পরামর্শ দেয়া হয়েছে—

* প্রথমে ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। এজন্য ফেক আইডির প্রোফাইলে যেতে হবে। তারপর ওই পেজের message বক্সের পাশে তিনটি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করে Find Support or Report  Profile-এ যেতে হবে।

* এরপর Please select a problem to continue  শিরোনামে একটি অপশন আসলে সেখানে বিভিন্ন ক্যটাগরি থেকে Pretending to be someone সিলেক্ট করতে হবে।

* ভুক্তভোগী ব্যক্তি নিজে রিপোর্ট করলে Who are they pretending to be? এই অপশনে Me নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে।

* ফেসবুক বন্ধুরা রিপোর্ট করলে Who are they pretending to be? অপশন থেকে A Friend অপশনে ক্লিক করলে Which friend? এর স্থলে আসল অ্যাকাউন্টধারী ভুক্তভোগী ফেসবুক বন্ধুর প্রোফাইল নির্বাচন করে রিপোর্ট সম্পন্ন করতে হবে।

* ফেক আইডির সম্পূর্ণ প্রোফাইল লিংকসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

* সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন।

এছাড়াও নিম্নবর্ণিত যেকোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন—

হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১

ই-মেইল: smmcpc2018@gmail.com

ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

কেউ আপনার ছবি দিয়ে ফেসবুক আইডি খুললে কী করবেন ?

আপডেট সময় : ০৭:৫৪:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০