শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গ্রাহকের সমস্ত ক্রেডিট কার্ডের টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা !

  • আপডেট সময় : ০৪:৩০:৫৪ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাইবার অ্যাটাকের মধ্যে সব থেকে খারাপ ফিশিং অ্যাটাক। এই ধরনের অ্যাটাকে গ্রাহককে না জানিয়ে একটি ভুয়া পেমেন্ট পেজ তৈরি করে গ্রাহকের সমস্ত ব্যাংকিং ডিটেলস চুরি করে নেয় হ্যাকাররা। আর এই ধরনের ফিশিং স্ক্যামের শিকার হয়েছে নেটফ্লিক্স।

জানা গেছে, পেমেন্ট করার সময় ই-মেইলের মাধ্যমে বেশ কিছু ব্যবহারকারী পেমেন্ট ক্যানসেল বা ফেলের নোটিফিকেশন পেয়েছেন। সেই ই-মেইলে গ্রাহকদের জানানো হচ্ছে যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যাবে। আর এই মেইল দেখে অনেকেই চিন্তায় পড়ে পেমেন্ট লিঙ্কে ক্লিক করেছেন। আর হ্যাকারদের ফাঁদে পড়েছেন।

লিঙ্ক ক্লিক করার পরে ব্যবহারকারী পৌঁছে যাচ্ছে নেটফ্লিক্সের একটি ক্লোন ওয়েবসাইটে, যেখানে ইউজারকে নেটফ্লিক্সের লগইন ডিটেলস, বিলিং অ্যাড্রেস আর ক্রেডিট কার্ড ডিটেলস দিতে হচ্ছে। এরপরে ইউজারদের আসল নেটফ্লিক্স ওয়েবসাইটে রিডাইরেক্ট করানো হচ্ছে।

গ্রাহকরা সহজে আসল আর ভুয়া ওয়েবসাইটের মধ্যে তফাৎ করতে পারছেন না কারণ আসল ওয়েবসাইটের মতো এই ভুয়া নেটফ্লিক্সের ওয়েবসাইটেরও রয়েছে ক্যাপচা। কিন্তু এই ভুয়া ওয়েবসাইটে নিড হেল্প, ফেসবুক লগ-ইন এর মতো কিছু অপশন রয়েছে যা আসল নেটফ্লিক্স ওয়েবসাইটে থাকে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

গ্রাহকের সমস্ত ক্রেডিট কার্ডের টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা !

আপডেট সময় : ০৪:৩০:৫৪ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২০