সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক ব্যতিক্রমী ঘনিষ্ঠ’: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় !

  • আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারত সুস্পষ্টভাবে বলেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যতিক্রমী ঘনিষ্ঠ’ এবং উভয় দেশই তাদের সম্পর্ক গড়ার ক্ষেত্রে পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিকে উপলব্ধি করে।
গতকাল সাপ্তাহিক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং-এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আপনারা অবশ্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য দেখেছেন, যেখানে তিনি বলেছেন, এই অঞ্চলে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কে বাংলাদেশ রোল মডেল।’
অযোধ্যাতে রাম মন্দির নির্মাণের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে দু’জন ভারতীয় সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা বলেন। আগামী ৫ আগস্ট থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হবে ।
গত ২৭ জুলাই ভারতীয় সংবাদপত্র ‘হিন্দু’তে প্রকাশিত এই সাক্ষাৎকারে মোমেন বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ফাটল ধরাতে পারে এমন কোনও পদক্ষেপ নেয়া থেকে ভারতের বিরত থাকা উচিত।
ভারত বাংলাদেশকে ১০টি ‘সেকেন্ড হ্যান্ড’ ডিজেল লোকোমোটিভ দিয়েছে বলে একটি বাংলাদেশী সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, ‘জরুরি প্রয়োজনে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে আমাদের মজুত থেকে এই লোকোগুলো সরবরাহ করা হয়েছে।’
বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার গত চার মাস ধরে বারবার চেষ্টা করা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি বলে একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রনালয়ের এই মুখপাত্র বলেন, একই সংবাদপত্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে একটি ‘মনগড়া’ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক ব্যতিক্রমী ঘনিষ্ঠ’: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় !

আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২০