শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

৪৭ টি চিনা অ্যাপ বন্ধ করল ভারতে সরকার !

  • আপডেট সময় : ০৮:১২:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুঠোফোনের জগতে অ্যাপ ছাড়া গতি নেই। এতদিন অনেকেই অনেক অ্যাপ ব্যবহার করেছেন। কিন্তু জানতেনও না তা কোথাকার। চিনের যে এতগুলি অ্যাপ ভারতীয়রা দিনরাত ব্যাবহার করতেন তা তাঁর জানলেনই লাদাখে ভারত ও চিনের মধ্যে তৈরি হওয়া অচলাবস্থায়। চিনা সেনার লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের হত্যা এবং ভারতীয় ভূখণ্ড দখলের মরিয়া চেষ্টা ভারত যে মুখ বুজে মেনে নেবে না তা পরিস্কার করে দিয়েছে দিল্লি। এবার চিনের অ্যাপের ব্যবসায় বড় ধাক্কা দিয়ে দিল ভারত।

আগেই চিনের ৫৯টি অ্যাপ ভারতে নিষিদ্ধ করে দিয়েছিল ভারত সরকার। এসব অ্যাপকে কাজে লাগিয়ে নজরদারি ও তথ্য চুরির অভিযোগও উঠেছিল। এবার চিনের আরও ৪৭টি অ্যাপ এ দেশে বন্ধ হল। বন্ধ করল ভারত সরকার। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই অ্যাপগুলি আদপে আগে যে ৫৯টি অ্যাপ বন্ধ করা হয়েছিল তারই ক্লোন। একই কাজ, কিন্তু নাম আলাদা।

এটা চিনের জন্য ফের একটা বড় ধাক্কা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ধাক্কা যে কতটা তা বোঝা গিয়েছে এক টিকটককে দিয়েই। টিকটক অ্যাপ ভারতের বাজার হারাতে না চেয়ে চিনের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার কথা প্রকাশ্যে জানিয়েছিল। তাদের অফিসও সরাতে চেয়েছিল। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে আত্মনির্ভর ভারত গড়তে চিনের অ্যাপগুলির ভারতীয় ভার্সন তৈরির চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

৪৭ টি চিনা অ্যাপ বন্ধ করল ভারতে সরকার !

আপডেট সময় : ০৮:১২:০৫ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২০