শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

শৈলকুপায় ঢিলেঢালা লকডাউনে বাড়ছে সংক্রমণ ঝুঁকি

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
  • ৮১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় ঢিলেঢালা লকডাউনে বাড়ছে মরণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কা। উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে বৃদ্ধি পেয়েছে যানবাহন, হাট-বাজারগুলোতে কোথাও সামাজিক দূরত্ব নির্দেশ মানা হচ্ছে না। এ ছাড়া প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি, মাইক্রো, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স যোগে শৈলকুপায় প্রবেশ করছে বহু ব্যক্তি ও পরিবার। ফলে করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কা আশংকাজনক ভাবে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, ঝিনাইদহ জেলা তথা শৈলকুপা উপজেলায় ঢাকা, নারায়নগঞ্জ ও বিভাগীয় জেলা শহর থেকে পালিয়ে আসা ৮৪টি পরিবারকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তারপরও বিভিন্ন ব্যক্তি পরিবার লকডাউন না মেনে যত্রতত্র ঘুরে বেড়ানোর কারণে অতিমাত্রায় ঝুঁকিতে করোনা সংক্রমণ। অপরদিকে জেলা প্রশাসক ঝিনাইদহ জেলাকে সামাজিক দুরত্ব নিশ্চিত ও সংক্রমণ রোধে তৎপর। এ অবস্থায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে রাজনৈতিক ও পুলিশ প্রশাসনের তৎপরতায় রাস্তায় যানবাহন এবং হাট-বাজারে মানুষের চলাচল অনেকটা কমে যায়। তবে শৈলকুপা উপজেলা প্রশাসনের তৎপরতা তেমনটি কঠোর দেখা যায়নি। কিন্তু গত দু-তিন দিন যাবৎ উপজেলা প্রশাসনের তৎপরতা কম থাকায় রাস্তায় যানবাহন ও লোক জনের চলাচল বৃদ্ধি পেয়েছে। দুপুর ২টা পর্যন্ত কাচা বাজার ও ভোগ্য পণ্যের বাজার খোলা রাখার অনুমতি বাজারে তিল ধারনের জায়গা থাকে না। কিন্তু কোথাও মানা হয় না সামাজিক দূরত্ব। ফলে মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, মানুষকে ঘরে রাখতে পুলিশের চেষ্টা অব্যাহত। তবে পুলিশি তৎপরতার পাশাপাশি জনসচেতনতা ছাড়া মানুষকে ঘরে রাখা কঠিন। পুলিশ জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

শৈলকুপায় ঢিলেঢালা লকডাউনে বাড়ছে সংক্রমণ ঝুঁকি

আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০