মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কাছ থেকে মহান বিজয় দিবসের দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। 

মহান বিজয় দিবসের দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের তিনি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনের এক মহান ও গৌরবোজ্জ্বল দিন—মহান বিজয় দিবস। এমন একটি ঐতিহাসিক দিনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। চাঁদপুর জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বপ্রথম আমিই মনোনয়নপত্র সংগ্রহ করেছি, যা আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। আজ সেই কাঙ্ক্ষিত সময় সামনে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে দেশবাসী একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার পাবে।

শেখ ফরিদ আহমেদ মানিক আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা ও ভোটাধিকার নিশ্চিত হলে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. শফিকুজ্জামান, সাংগঠ‌নিক সম্পাদক মো. মনির চৌধুরীসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিজয় দিবসের চেতনা আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে নেতাকর্মীরা এ দিনটিকে স্মরণীয় করে রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক

আপডেট সময় : ০৮:৪৬:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫