বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে এক প্রতারককে পুলিশে সোপর্দ্দ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:০৬:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ১২ জুন ২০১৯
  • ৭৯৬ বার পড়া হয়েছে

dav

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে রনজিত বিশ^াস ওরফে রফিক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার খয়েরতলা থেকে জনতা তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের পুলিশে সোপর্দ্দ করে। আটক প্রতারক রফিক মুন্সিগঞ্জ জেলার টঙ্গিপাড়ার গোপাল বিশ^সের পুত্র। কালীগঞ্জ কার মাইক্রোবাস সমিতির চালক সদস্য মাসুদ জানায়, গত ৫ দিন আগে প্রতারক রফিক প্রতিদিন ৩২ শত টাকা করে ১৫ দিনের জন্য তার প্রাইভেট কারটি ভাড়া নিয়েছিল। প্রাইভেটে করে ৫ দিনে সে জীবননগর ও মহেশপুর সহ বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল। এরিমধ্যে প্রতারক রফিক প্রাইভেটের ৫ দিনের ভাড়ার মধ্যে ৩ দিনের ভাড়া পরিশোধ করে বাকি টাকা দিতে ঘোরাতে থাকে। প্রতারকের এমন আচরণ ও গতিবিধি দেখে সন্দেহ হলে ড্রাইভার মাসুদ কৌশলে তাকে কালীগঞ্জের খয়েরতলা গ্রামে নিয়ে আসে। সেখানে গ্রামবাসীর কাছে ঘটনাটি খুলে বলার পর গ্রামবাসীরা প্রতারককে জিঞ্জাসাবাদ করতেই এলোমেলো কথাবার্তা বলতে শুরু করে। এরপর একপর্যায়ে জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ্দ করে। কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্ছ ইউনুচ আলী জানান, আটক রফিক একজন প্রতারক চক্রের সদস্য হতে পারে। পুলিশের ধারনা সে প্রাইভেট ভাড়া নেবার নামে ছিনতাইয়ের চেষ্টায় ছিল। তার বিরুদ্ধে থানায় একটি ছিনতাই মামলা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে এক প্রতারককে পুলিশে সোপর্দ্দ

আপডেট সময় : ১২:০৬:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ১২ জুন ২০১৯