বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ফেনসিডিলসহ দুই কলেজছাত্র আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চলিয়ে ফেনসিডিলসহ দুই কলেজছাত্রকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটের পাশে কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের রকিবুল ইসলাম (২১) ও আরাফাত সানি (২৩)।
জেলা গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, দুইজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে দর্শনা থেকে ডুগডুগির দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, এএসআই রজিবুল হকসহ ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রকিবুল ইসলাম ও একই এলাকার লুৎফর রহমানের ছেলে দর্শনা কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র আরাফাত সানিকে আটক করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদের শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় কোমরে গুজে রাখা ২৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা থানা হেফাজতে সোপর্দ করা হয়।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ফেনসিডিলসহ দুই কলেজছাত্র আটক

আপডেট সময় : ১২:২৯:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯