রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নির্বাচনী আমেজ চাঁদপুরে, ৫ আসনে মনোনয়নপত্র নিলেন ৩৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চাঁদপুরের ৫টি সংসদীয় আসন থেকে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে ৮ জন, চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) থেকে ৯ জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহন করেন।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে এ তথ্য পাওয়া যায়। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এই সময়ের মধ্যে আরোও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে প্রাপ্ত তথ্য মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নির্বাচনে চাঁদপুরে ৫ টি সংসদীয় আসন রয়েছে। নির্বাচনের জন্য ১৩ ডিসেম্বর-২০২৫ থেকে শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ। আর ১৬ ডিসেম্বর থেকে সর্ব প্রথম চাঁদপুরে মনোনয়নপত্র সংগ্রহ হয়।
চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আনিসুর রহমান (খেলাফত মজলিস) ও মোশাররফ হোসেন (বিএনপি), চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে তানভীর হুদা (বিএনপি), আলহাজ্ব ড. জালাল উদ্দিন (বিএনপি), ফয়জুন নূর (স্বতন্ত্র), সরকার মাহবুব আহমেদ (স্বতন্ত্র) চাঁদপুর-৩ (সদর হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), তোফায়েল আহমেদ (খেলাফত মজলিস), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), নুরুল ইসলাম জাকের পার্টি), সেলিম আকবর (গণফোরাম), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মোঃ আব্দুল হান্নান (বিএনপি), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন), আবুল কালাম আজাদ (বিএনপি) এই সকল প্রার্থী জেলা প্রশাসক কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এই স্থান থেকে চাঁদপুর-৫ আসন থেকে এখন পর্যন্ত কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন নি। জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও প্রার্থীরা স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চাঁদপুরে ৫টি আসন থেকে বিএনপির মনোনিত প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দাক্ষিণ) ড. জালাল উদ্দিন,  চাঁদপুর -৩ (সদর-হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) লায়ন হারুন অর রশিদ ও চাঁদপুর -৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ইঞ্জিনিয়ার মমিনুল হক। সকল প্রার্থীই তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়েত ইসলামের কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া যায় নি।

উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে  প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি ২০২৬ তারিখ। পোস্টাল ব্যালট ও রেজিস্ট্রেশন নির্বাচন ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও সরকারি কর্মচারীদের ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫। প্রবাসী ভোটারদের জন্য ১৪৮টি দেশে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নির্বাচনী আমেজ চাঁদপুরে, ৫ আসনে মনোনয়নপত্র নিলেন ৩৩ জন

আপডেট সময় : ০৭:১৯:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫