বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৮:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৭৭২ বার পড়া হয়েছে

নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স।

আজ থেকে শুরু হওয়া বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট টাইটান্সকে। শান্তর ব্যাট থেকে আসে ১০১ রানের অনবদ্য ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা সিলেটকে ৪ ওভারে ৩৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। পঞ্চম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন সাইম। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন পাকিস্তানের সাইম। তিন নম্বরে নেমে ২০ রানে আউট হন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই।

দলের রান ১শ পার করে আউট হন রনি। ৪টি চারে ৩৪ বলে ৪১ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

১০৪ রানে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ঝড় তোলেন ইমন ও আফিফ হোসেন। চতুর্থ উইকেটে ৪১ বলে ৮৬ রান যোগ করে সিলেটকে বড় সংগ্রহ এনে দেন তারা।

মাত্র ২৮ বলে নবম হাফ-সেঞ্চুরি করা ইমন শেষ পর্যন্ত ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করেন ইমন।

১৯ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩৩ রানে থামেন আফিফ।

রাজশাহীর হয়ে নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচানে ২টি, বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।

জবাবে দলীয় ১৯ রানে ওপেনার পাকিস্তানের শাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। ১৯ বলে ২০ রান করেন তিনি। বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান। ১০ রানে থামেন তানজিদ।

৬২ রানে ২ উইকেট পতনের পর সিলেট বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ৭১ বলে অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি গড়ে ২ বল বাকী থাকতে রাজশাহীর জয় নিশ্চিত করেন তারা।

এরমধ্যে ৫৮ বলে ঘরোয়া টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন শান্ত। ১০টি চার ও ৫টি ছক্কায় ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।

৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে অনবদ্য ৫১ রান করেন মুশফিক। ম্যাচ সেরা হন শান্ত।

সিলেটের খালেদ আহমেদ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শান্তর সেঞ্চুরিতে জয় দিয়ে বিপিএল শুরু রাজশাহীর

আপডেট সময় : ০৮:০৮:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫