মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ Logo গাইবান্ধায় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে অমানুবিক নির্যাতনের শিকার  Logo পলাশবাড়ীতে অন্ধকারে দুর্বৃত্তের হামলা যুবদল নেতা গুরুতর আহত  Logo ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন।   — তৌফিক সুলতান  Logo নওগা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটির নেতৃত্বে সাফি- তৌফিক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অমর একুশে বইমেলা ২০২৬-এ আসছে ইলিয়াস হুসাইনের সমাজসচেতন উপন্যাস ‘লাশ ভাসা বান

অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে সময়ের জনপ্রিয় গীতিকার ও পরিচালক ইলিয়াস হুসাইনের নতুন সমাজসচেতন উপন্যাস ‘লাশ ভাসা বান’। উপন্যাসটি প্রকাশ করছে উচ্ছ্বাস প্রকাশনী। প্রকাশের আগেই বইটি পাঠক ও সাহিত্যাঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।
‘লাশ ভাসা বান’ একটি গভীরভাবে সমাজসচেতন ও বাস্তবধর্মী উপন্যাস। এতে বন্যাকবলিত জনপদের মানুষের অসহনীয় দুর্ভোগ, দুর্যোগকালীন জীবনসংগ্রাম, রাজনৈতিক প্রভাব, জনসেবার আড়ালে ক্ষমতা ও ভালোবাসা অর্জনের গল্প এবং জীবনের কঠিন বাস্তব যুদ্ধ সংবেদনশীল ভাষায় তুলে ধরা হয়েছে। উপন্যাসটির প্রতিটি অধ্যায়ে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সময়ের বাস্তবতার এক শক্তিশালী প্রতিফলন ফুটে উঠেছে।

লেখক ইলিয়াস হুসাইন ইতিমধ্যে হাজারেরও বেশি গ্রামীণ কিচ্ছা-পালা রচনা করে দর্শক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দীর্ঘদিনের সাহিত্য ও সাংস্কৃতিক অভিজ্ঞতার পরিণত ও পরিপক্ব প্রকাশ ঘটেছে এই উপন্যাসে, যা তাঁর সৃজনশীলতার এক নতুন মাত্রা যোগ করেছে।

উপন্যাসটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রুদ্র আকাশ। বইটি প্রকাশ করেছে উচ্ছ্বাস প্রকাশনী। অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশনীর স্টলে উপন্যাসটি পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনে জনপ্রিয় বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারি ডট কম-এও বইটি ইতোমধ্যে পাওয়া যাচ্ছে।

উপন্যাসটি প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশনীর কর্ণধার আহমেদ মুনির (লেখক ও প্রকাশক) বলেন,
“আমি সবসময় নতুন ও সম্ভাবনাময় লেখকদের সুযোগ করে দেওয়ার পক্ষে বিশ্বাসী। ইলিয়াস হুসাইন একজন অত্যন্ত প্রতিভাবান লেখক। তাঁর লেখায় সমাজ, মানুষ ও বাস্তব জীবনের গভীর প্রতিফলন স্পষ্টভাবে উঠে এসেছে।”

উল্লেখ্য, লেখক ইলিয়াস হুসাইনের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ফুলবাড়ী হাজিপাড়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত নিজস্ব প্রতিষ্ঠান ইলমাছ মুভিজ থেকে নিয়মিত গান, গল্প ও নাটক রচনার পাশাপাশি সমাজসচেতন ভিডিও নির্মাণ করে যাচ্ছেন।

উচ্ছ্বাস প্রকাশনী আশা প্রকাশ করেছে, ‘লাশ ভাসা বান’ অমর একুশে বইমেলা ২০২৬-এর একটি উল্লেখযোগ্য ও সময়োপযোগী সাহিত্য সংযোজন হিসেবে পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী

অমর একুশে বইমেলা ২০২৬-এ আসছে ইলিয়াস হুসাইনের সমাজসচেতন উপন্যাস ‘লাশ ভাসা বান

আপডেট সময় : ০৫:৩৮:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫