শনিবার | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পলাশবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসের এক দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে দলিলের পাতা (স্টাম্প) পরিবর্তনের অভিযোগ উঠেছে। ক্রেতা ও বিক্রেতার স্বাক্ষর করা মূল পাতা সরিয়ে নতুন পাতা যুক্ত করার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত দলিল লেখকের নাম মাহে আলম সরকার (লাইসেন্স নং- ৩১১০)। তিনি পলাশবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে পলাশবাড়ী পৌরসভার জামালপুর মৌজায় আনোয়ারুল ইসলাম ফারুকের কাছ থেকে ৩.১৪ শতাংশ জমি (রাস্তাসহ) ক্রয় করেন পীরগঞ্জ উপজেলার খেজমতপুর গ্রামের বাসিন্দা নিশাত জাহান। দলিলটি লেখার দায়িত্ব পালন করেন মাহে আলম সরকার।
দলিল সম্পাদনের সময় স্বচ্ছতা নিশ্চিতে ক্রেতার স্বামী রাশিদুল ইসলাম স্বাক্ষর সংবলিত প্রতিটি পাতার ছবি তুলে রাখেন। ওই সময় তোলা ছবিতে দেখা যায়, জমিটির সাথে রাস্তার অবস্থান ও তথ্য স্পষ্ট করে উল্লেখ ছিল।
দীর্ঘদিন পর গত ২০ ডিসেম্বর মূল দলিলটি হাতে পান ক্রেতার স্বামী রাশিদুল ইসলাম। তিনি দেখেন, দলিলের ভেতরে রাস্তা সংশ্লিষ্ট তথ্যের যে পাতাটিতে তারা স্বাক্ষর করেছিলেন, বর্তমান দলিলের সেই পাতার লেখার সাথে আগের ছবির কোনো মিল নেই। অভিযোগ উঠেছে, দলিল লেখক সুকৌশলে আগের পাতাটি সরিয়ে নতুন তথ্য সংবলিত পাতা সেখানে যুক্ত করেছেন।
জমি বিক্রেতা আনোয়ারুল ইসলাম ফারুক বলেন, “আমি জমি বিক্রির সময় রাস্তার বিষয়টি দলিলে স্পষ্ট উল্লেখ করেছিলাম। কিন্তু দলিল উঠানোর পর যখন সেই দলিলের পাতাটি আমাকে  দেখানো হয় তখন দেখি সেই লেখাগুলো নেই। দলিলের পাতাটিই বদলে ফেলা হয়েছে। দলিল লেখক কারো দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ করতে পারেন।”
ক্রেতা নিশাত জাহান বলেন, “আমার কাছে দলিল জালিয়াতির সব প্রমাণ আছে। আমি ওই দলিল লেখকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।”
তবে অভিযুক্ত দলিল লেখক মাহে আলম সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “ক্রেতা ও বিক্রেতার সকল তথ্য দলিলে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে দলিলের পাতা বা কাগজ পাল্টানোর কোনো সুযোগর নেই।”
বিষয়টি নিয়ে স্থানীয় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

পলাশবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

আপডেট সময় : ০৫:৩৪:১৪ অপরাহ্ণ, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫