সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৪:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

গাছের সাথে ধাক্কা : চালক নিহত
নিউজ ডেস্ক:মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর গ্রামে গাছের সাথে সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় গাড়ি চালক সুমন মৃধা (৪৪) নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের ঘোড়ামারা ব্রীজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। সে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামের কুদ্দুস মৃধার ছেলে। এ ঘটনায় ট্রাক চালকের হেলপার শামীম হোসেন মারাত্মক আহত হয়েছে। ট্রাক নং ঢাকা মেট্রো-উ- ১২-১৬৭৪। বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাবলু মিয়া জানান, সিমেন্ট বোঝায় একটি ট্রাক মেহেরপুরের উদ্দেশ্যে আসছিলো। সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক সুমন মৃধার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মি ও পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। মারাত্মক আহত শামীমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের হেলপার শামীম ট্রাকটি চালাচ্ছিলো বলে ধারণা পুলিশের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে

আপডেট সময় : ১০:১৪:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮