রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সাধ্যের মধ্যে সাধ পূরণ হলিডে মার্কেটে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিম্নবিত্তদের কেনাকাটার জনপ্রিয় স্থান হচ্ছে হলিডে মার্কেটে। তাই এই মার্কেটে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসে সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে।গত শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়েছে।

শিল্পকলা একাডেমি থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত কোথাও কোনো জায়গা নেই। প্রতিটি স্থানে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা।
সকাল থেকেই ক্রমে ক্রমে বাড়ছে ক্রেতাদের ভিড়। কিছু কিছু দোকানের বিক্রেতাকে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের সামাল দিতে।
মৌচাক থেকে শিল্পকলা একাডেমির হলিডে মার্কেটে ছেলে-মেয়েদের শীতের সোয়েটার কিনতে এসেছেন শ্রমিক খাদিজা বেগম।

তিনি জানান, শুক্রবার কাজ না থাকায় এই হলিডে মার্কেটে এসেছি। এখানে অন্য মার্কেটগুলোর তুলনায় কম দামে প্রায় সবই পাওয়া যায়। দাম কম হওয়ায় ঠকার সম্ভাবনা খুবই কম। অনেক বিক্রেতা বেশি দাম চাইলেও এখানে দামাদামি করে কেনার সুযোগ আছে।

তিনি বলেন, মার্কেটে শীতের পোশাক কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়। কিন্তু সেই সাধ্য তো আমার নেই। তাই এখানে কিনতে এসেছি। কারণ এখানে ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে অনেক ভালো শীতের পোশাক পাওয়া যায়।

দেখা গেছে, অনেক ক্রেতারাপণ্য কিনছেন আবার দর কষাকষি করে দাম মনের মতো না হওয়ায় যাচ্ছেন আরেক দোকানে।

মেয়েদের থ্রিপিস বিক্রেতা গোলাম মাওলা বলেন, ‘দাম কম হওয়ায় এখানে ক্রেতা পাওয়া যায়। আমার কাছে ২০০ থেকে ৫০০ টাকার পর্যন্ত থ্রিপিস আছে। সকাল থেকে ভালোই বিক্রি হচ্ছে।

এই হলিডে মার্কেটে শাড়ি, নানা ধরনের সালোয়ার-কামিজ, ফ্রক, ছেলেদের শার্ট, টি-শার্ট, জুতা, বিছানার চাদর, জানালার পর্দা, সোফার কুশন কভার, ব্যাগ, প্লাস্টিকের নানা ধরনের জিনিস, শোপিস, নানা ধরনের মসলাসহ সাধারণ মানুষের প্রয়োজনীয় প্রায় সবই পাওয়া যায়।

মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হলিডে মার্কেটে বেচা-কেনা চলে পুরোদমে। তবে দুপুরের পর থেকে এ মার্কেটে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। বেচা-কেনা জমজমাট হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ছাড়াও বাইরে থেকে অনেক ব্যবসায়ী যোগ দিচ্ছেন এই হলিডে মার্কেটে।

ব্যবসায়ীরা জানান, তারা যেখানে প্রতিদিন ব্যবসা করেন, সেখান থেকে প্রায় তিনগুন বেশি বেচা-কেনা হচ্ছে এখানে। কারণ, এখানে সব ধরনের ক্রেতা আসেন। তবে যাদের বড় মার্কেটে কেনাকেটার সামর্থ্য নেই, তারাই বেশি আসেন। এ ছাড়া দূর-দূরান্ত থেকেও অনেকে কেনাকাটা করতে আসেন বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

সাধ্যের মধ্যে সাধ পূরণ হলিডে মার্কেটে !

আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭