শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

হেলমেট না থাকায় চলন্ত বাইকেই পুলিশের পিটুনি – ভিডিও

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হেলমেট পরিধান না করে বাইক চালানোর কারণে চলন্ত অবস্থায়ই বাইক চালককে মারধর শুরু করলো ভারতের তামিলনাডুর পুলিশ। আর রাজ্যের কন্যাকুমারী জেলায় পুলিশকর্মীর কাণ্ডে হতবাক সবাই।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে পুলিশের পিটুনির ভিডিও চিত্র।

মূলত স্থানীয় একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ঘটনাটি। সম্প্রতি বাইকের পিছনে এক যুবককে বসিয়ে রাজেশ নামে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দু’জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। রাজেশ জানতেন না যে একটু দূরেই পুলিশ চেকিং চলছে। তিনি বাইক নিয়ে এগিয়ে যান। বাইকের গতি যথেষ্টই ছিল।

পুলিশকর্মীদের পাশ দিয়ে যেতেই চলন্ত অবস্থায় সাব-ইনস্পেক্টর (এসআই) মারিয়া আকরোস রাজেশকে লক্ষ্য করে তাঁর হাতে থাকা লাঠি দিয়ে জোরে আঘাত করেন। কোনও রকমে টাল সামলে নেন রাজেশ।
কিন্তু লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে যায়। সিসিটিভি ফুটেজে গোটা বিষয়টি ধরা পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। প্রশ্ন ওঠে, হেলমেট না পরার জন্য ওই বাইকআরোহীকে দাঁড় করিয়ে জরিমানা করতে পারতেন ওই এসআই। তা না করে কেন ও রকম একটা কাণ্ড ঘটলেন? ওই বাইকআরোহীর এ ক্ষেত্রে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত, মৃত্যুও হতে পারত! ভিডিওটি নিয়ে যখন শোরগোল পড়ে যায়, অভিযুক্ত ওই এসআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় পুলিশ সুপার এম দুরাই জানান, এসআই-কে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত চলছে। পাশাপাশি, তিনি এটাও জানান, পুলিশকে দেখে ওই বাইকআরোহী ঘটনাটির আগে উত্যক্ত করেন বলে জানা গেছে। সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কী হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

হেলমেট না থাকায় চলন্ত বাইকেই পুলিশের পিটুনি – ভিডিও

আপডেট সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭