শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা। 

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তাসহ সব খাতে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম, সামাজিক সুরক্ষা কর্মসূচি, পল্লী উন্নয়ন ও বিদ্যুৎ সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহান পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মশিউর রহমান ভূঁইয়া, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মেহেদী হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুরুল ইসলাম পাঠান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান খান, উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা আনজুম রিয়াসাত, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি সিফাত উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কর্মকর্তা শেখ মো. হারুনুর রশীদ হীরা (অ.দা.), তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, চাঁদপুর সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিল্লুর রহমান এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নাছির উদ্দিন বক্তব্য দেন।

এ ছাড়া শাহমাহমুদপুর, আশিকাটি, রামপুর, বিষ্ণুপুর, কল্যাণপুর, মৈশাদী, তরপুচন্ডী, বাগাদি, বালিয়া, লক্ষ্মীপুর মডেল, ইব্রাহিমপুর, চন্দ্রা, হানারচর ও রাজরাজেশ্বর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:৩০:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬