রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ভ্যাট আইন বাস্তবায়নে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর নির্দেশ!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ বাস্তবায়নে কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে সব কার্য্ক্রম যথাযথভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
গতকাল সোমবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প সম্মেলন কক্ষে ভ্যাট আইনসংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
এছাড়া সভায় চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সব কর্মকর্তাকে তাদের স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন ও এ সংক্রান্ত অর্থমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করার নির্দেশ দেন।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ভ্যাটসংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে সব কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় নেতৃত্ব প্রদান করতে হবে। আইনটি বাস্তবায়নে যাতে অধিকতর সহজ এবং স্বচ্ছতা বজায় থাকে সেক্ষেত্রে ভ্যাট অনলাইন প্রকল্প ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অটোমেশন কার্যক্রম জোরদার করতে হবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, নতুন মূসক আইন আন্তর্জাতিক মানসম্পন্ন, যুগোপযোগী ও সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তাই আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে সম্মানিত অংশীজনদের সহজ, স্বচ্ছ এবং হয়রানিমুক্ত সেবা প্রদান করাই হবে আমাদের প্রধান কাজ। এজন্য আমাদের সবাইকে রাজস্ব সংগ্রহের পাশাপাশি আইনটি বাস্তবায়নে সর্বদা তৎপর থাকতে হবে।

এছাড়া সভায় ব্যবসায়ীরা যাতে করে নতুন ভ্যাট আইনে অধিকতর সুযোগ-সুবিধাসহ দ্রুত সেবা পান, পরিবর্তিত পরিস্থিতিতে সে বিষয়ে নতুন ভ্যাট আইনের বাস্তবায়নসংক্রান্ত ভ্যাট কমিশনারদের প্রয়োজনীয় প্রস্তুতির ওপর জোর দেন।
অন্যদিকে সভায় কমিশনাররা নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের প্রস্তুতির বিষয়ে সন্তোষজনক অবস্থানের কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। পাশাপাশি ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের আরো বেশি প্রশিক্ষণ আয়োজনের জন্য অনুরোধ জানান।

এনবিআরের সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) সুলতান মো. ইকবাল, সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মো. রেজাউল হাসান এবং ঢাকাস্থ সব ভ্যাট কমিশনারেটের কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ আগামী ২০১৭-১৮ অর্থবছরের ১ জুলাই থেকে বাস্তবায়িত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ভ্যাট আইন বাস্তবায়নে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর নির্দেশ!

আপডেট সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭