শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

খুলনায় কলেজ শিক্ষক খুন!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৩:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খুলনায় চিত্তরঞ্জন বাইন (৪৫) নামে এক কলেজ শিক্ষককে খুন করে মালামাল লুট করেছে ডাকাতরা। আজ রবিবার দুপুর ২টার দিকে মহানগরীর শের এ বাংলা রোডের ৫৯ নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাতের কোনো এক সময় ডাকাতরা ডাকাতি করতে ঘরে ঢুকলে চিত্তরঞ্জন তাদের দেখে ফেলায় তাকে হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

নিহত চিত্তরঞ্জন বাইন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চিত্তরঞ্জনের স্ত্রী লাকী গোলদার তার দুই মেয়ে নিয়ে ছাচিবুনিয়া বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে চিত্তরঞ্জনকে ফোনে না পেয়ে রবিবার সকাল ১১টায় চিত্তরঞ্জন গাইনের চাচী শাশুড়ি ঝর্না গোলদারকে ফোন করেন। তিনি গিয়ে ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। কিন্তু জানালার গ্রিল কাটা। ঘরের খাটে হাত পা বাঁধা অবস্থায় চিত্তরঞ্জন শুয়ে আছেন।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ বেলা ২টায় লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত চিত্তরঞ্জন বাইনের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত-পা বাঁধা ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

খুলনায় কলেজ শিক্ষক খুন!

আপডেট সময় : ০৬:৪৩:৫০ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭