সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

খারাপ রান্নাকে সুস্বাদু করার সাত কৌশল !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ণ, সোমবার, ২ অক্টোবর ২০১৭
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রান্না একটি শিল্প। কিন্তু সবসময় নিপূণ হয় না শিল্পকর্ম।
ঠিক তেমনই রাঁধুনীও সব রান্না সবসময় সুস্বাদু করতে পারেন না। অথবা সবসময় মনোসংযোগ ঠিক হয় না। তার ফলে সমস্যা হয় নানা রকম। বাড়িতে অতিথি আসলে শুধু রান্না নয়, ঘরে থাকে আরও অনেক কাজ। সেইসব কাজের মধ্যে রান্না করতে গিয়ে কখন খাবার পুড়ে যায় বা গলে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই। আপনার রান্নার স্বাদ ফিরিয়ে আনার অনেক কৌশল রয়েছে। জেনে নিন সেগুলো কি।

১) মাংসের ঝোল বেশি পাতলা হয়ে গেলে কিংবা খেতে ঠিক ভালো না লাগলে, ঝাল বেশি হলে, মশলা কষানো না হওয়ায় কাঁচা মশলার গন্ধ আসলে অথবা মশলা পুড়ে তেতো হয়ে গেলেও চিন্তার কিছু নেই। কিছুটা পিয়াজ বেরেস্তা করুন। পিয়াজ ভাজার সময়েই মাঝে দিয়ে দিন আস্ত গরম মশলা। এবার এই ভাজা বেরেস্তা দিয়ে দিন আপনার বেস্বাদ রান্নায়। এবার ভালো করে নেড়ে, আঁচ কমিয়ে ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। ঝোলের সমস্ত সমস্যা কমে আসবে অনেকটা।

২) মাংসের ঝোলের তরকারিতে খুব বেশি নুন বা ঝাল দিয়ে ফেলেছেন? এত বেশি যে মুখেই দেওয়া যাচ্ছে না? কোনও সমস্যা নেই৷ ওই রান্নায় দিন দুধ। সঙ্গে সামান্য চিনি। তারপর ঢাকা দিয়ে অল্প আঁচে রাখুন। অতিরিক্ত নুন ও ঝাল দুটোই কমে যাবে।

৩) গ্রিল চিকেন, শিক কাবাব বা অন্য যে কোনও কাবাব জাতীয় খাবার বানিয়েছেন শখ করে? কিন্তু খেতে খুব বাজে হয়েছে? বেশি পুড়িয়ে ফেলেছেন বা নুন-মশলা অতিরিক্ত হয়ে গিয়েছে? চিন্তার কিছু নেই, এই সমস্যারও সমাধান রয়েছে। এমন খাবারের সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ রায়তা। টক দইকে চিনি, সামান্য নুন, চাট মশলা, মিহি ধনে পাতা-পুদিনা পাতা কুচি ও সরষে তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই রায়তা কাবাব জাতীয় খাবারের সব ত্রুটিকে ঢেকে দিতে পারে।

৪) আলুর চপ, পরোটা ইত্যাদি তৈরি করেছেন কিন্তু স্বাদ ভালো হয় নি? মশলা কম হয়েছে? ওপরে ছড়িয়ে দিন আপনার প্রিয় যে কোনও স্বাদের চাট মশলা। সুস্বাদু হয়ে উঠবে আপনার তেলে ভাজা।

৫) ফ্রায়েড রাইস, পোলাও বা বিরিয়ানি বেশি নরম হয়ে গিয়েছে? গলে গিয়েছে চাল? এটাকে আবার ঝরঝরে করে তুলতে চান? ছড়ানো কোন পাত্রে খাবারটি ঢেলে ফ্যানের নিচে শুকাতে দিন। খুব ভালো করে ঠাণ্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরে হয়ে আসবে,তখন ছড়ানো কড়াইতে গরম করে নিন। ব্যাস আবার তৈরি আপনার ঝরঝরে ফ্রায়েড রাইস৷

৬) তেলে ভাজা জাতীয় স্ন্যাক্স তৈরি করেছেন, কিন্তু স্বাদ হয়নি? অথবা রান্না খারাপ হয়ে গিয়েছে? সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ সস। সম পরিমাণ মেয়নেজ ও টমেটো কেচাপ নিন। সঙ্গে যোগ করুন খানিকটা চিলি সস, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও জল। ভালো করে ফেটিয়ে নিন মিশ্রণটিকে। এই দারুণ সস দিয়ে খেলে সমস্ত বাজের খাবারও সুস্বাদু মনে হবে।

৭) মাছের ঝোলে আঁশটে গন্ধ পাচ্ছেন? ঝোলের মধ্যে টমেটো টুকরো করে দিয়ে দিন। তারপর ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে দিন অনেকটা ধনেপাতার কুচি। এবার ঢাকা দিয়ে রাখুন। তাহলেই দেখুন আঁশটে গন্ধ ভ্যানিশ হয়ে গিয়ে ঝোলে পাবন সুন্দর গন্ধ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

খারাপ রান্নাকে সুস্বাদু করার সাত কৌশল !

আপডেট সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ণ, সোমবার, ২ অক্টোবর ২০১৭