শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বরিশালে নাশকতা মামলার আসামি বিএনপি নেতা কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৪:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাশকতার পরিকল্পনা মামলার আসামি বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-সভাপতি ফিরোজ আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক অমিত কুমার দে কাউন্সিলর ফিরোজকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই মো. কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে নগরীর সাগরদী বাজারে অভিযান চালিয়ে কাউন্সিলর ফিরোজ আহম্মেদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ২০১৬ সালের ২৪ আগস্ট নগরীর দপদপিয়া ব্রিজ এলাকায় নাশকতার সৃষ্টির জন্য বৈঠক করছিল বিএনপি-জামাত নেতাকর্মীরা। সেখানে অভিযান চালিয়ে মহানগর জামায়াতের রোকন আব্দুল বারেককে আটক করা হয়। পরদিন ২৫ আগস্ট কোতোয়ালী মডেল থানার এসআই মো. শামীম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরো ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি কাউন্সিলর ফিরোজ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বরিশালে নাশকতা মামলার আসামি বিএনপি নেতা কারাগারে !

আপডেট সময় : ০৬:৪৪:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭