রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাণিজ্য মেলায় প্লাস্টিক পণ্যে আকর্ষণীয় ছাড়!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩২:৪১ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশির ভাগ প্লাস্টিক পণ্যের স্টলে চলছে আকর্ষণীয় ছাড়।
ছাড় দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- আরএফএল প্লাস্টিক, বেস্ট বাই প্লাস্টিক মার্ট, আপন প্লাস্টিক ও বেঙ্গল প্লাস্টিক। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছাড় দেওয়ার এক ধরনের প্রতিযোগিতা দেখা গেছে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, কোনো কোনো স্টলে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। আবার কোনো কোনো স্টল একটি কিনলে একটি ফ্রি দিচ্ছে। ছাড়ের পণ্যগুলো হলো- প্লাস্টিকের চেয়ার, টুল, কন্টেইনার, মগ, ফুডকাভার, মগ, ওয়াটারপট, টিফিন বক্স, সালাদ বল, গ্লাস, বালতি, কাপ, বাস্কেট, হ্যাঙ্গার, টেবিল, ড্রাম বাকেট, হটপট, জার, বদনা, সাবানের কেস ইত্যাদি।

মেলায় আরএফএলের স্টল ঘুরে দেখা গেছে, প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে তাদের সব পণ্যে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এসব ছাড়ের সঙ্গে রয়েছে প্লাস্টিকের বান্ডেল অফারও।

এছাড়া সর্বোচ্চ ছাড় দিচ্ছে বেঙ্গল প্লাস্টিক। কোম্পানিটি মেলা উপলক্ষে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। প্লাস্টিকের গ্লাসের ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে তারা। তাছাড়া ওয়াটার পটে ১৫ ও জগে ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

আর এসব স্টলে সকাল থেকেই ক্রেতাদের ভিড় থাকে। দলে দলে ক্রেতারা আসছেন, কিনছেন পছন্দের প্রয়োজনীয় পণ্য। বিক্রিবাট্টা ভালো হওয়ায় বিক্রেতারাও খুশি।

স্টলটির সেলসম্যানরা জানান, প্রথম থেকেই মেলায় ব্যাপক বিক্রি হচ্ছে। কেউ একবার এই স্টলে এলে খালি হাতে ফিরছেন না। কিছু না কিছু নিয়ে যাচ্ছেন। এর বাইরে বিভিন্ন বান্ডেল অফারে আমাদের ছাড় রয়েছে। তিনি জানান, এতসব সুযোগ ক্রেতাদের জন্যই। আশা করি ক্রেতা ক্রমেই বাড়বে।

এদিকে বেস্ট বাই প্রিমিয়াম প্যাভিলিয়নে দেখা গেছে ক্রেতাদের ভিড়। এ প্যাভিলিয়নে ৬ টাকার গুডলাক থেকে শুরু করে ৫৫ হাজার টাকার ফ্রিজসহ গৃহস্থালির প্রায় সব ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি দিয়েছে নগদ মূল্য ছাড়ের বিশেষ অফার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বাণিজ্য মেলায় প্লাস্টিক পণ্যে আকর্ষণীয় ছাড়!

আপডেট সময় : ০৫:৩২:৪১ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭