সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সমালোচনা সামলে এগিয়ে যাওয়ার উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জীবনে চলার পথে পারিবারিক, কর্মজীবন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই মানুষকে কমবেশি সমালোচনার মুখোমুখি হতে হয়। কাজ বা ব্যবহারের সমালোচনা হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার।
তা মেনেই এগিয়ে চলতে হবে। এ নিয়ে সমালোচকের সঙ্গে অহেতুক তর্ক-বিতর্কে বা ঝগড়ায় না গিয়ে বরং তা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। তাহলেই জীবনে এগিয়ে গিয়ে সফল হওয়া সম্ভব হতে পারে। তবে সমালোচনা কীভাবে সামলে উঠবেন তা জানাও জরুরি।

নিচে সমালোচনাকে পাশ কাটিয়ে কীভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে তা নিয়েই আলোচনা করা হলো :

দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন : সমালোচিত হওয়া কোনো সহজ বিষয় নয়। বহু মানুষই সমালোচনার মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে। আর এ বিষয়টি আপনার মনমতো হতে পারে নাও হতে পারে। কিন্তু এটি তার দৃষ্টিভঙ্গি, এ বিষয়টি মনে রাখা উচিত। প্রতিটি কাজের ক্ষেত্রই এখন বহুধরনের মানুষে পরিপূর্ণ। এখানে নানা মানুষ নানাধরনের বুদ্ধি নিয়ে আসবেই। আর এ ভিন্নধরনের বিষয়গুলো সঠিকভাবে গ্রহণ করতে পারলে তা ব্যবহার করে অনেকদূর এগিয়ে যাওয়া সম্ভব। তাই সমালোচনাকে নেতিবাচক অর্থে নয় বরং ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি হিসেবে গ্রহণ করুন এবং তা থেকে আইডিয়া নিন। ভবিষ্যতে কিভাবে এ আইডিয়া কাজে লাগানো যায়, সে বিষয়টি চিন্তা করুন।

শান্ত থাকুন : সমালোচনা শুনলেই অনেকের মাথা গরম হয়ে যায়। আর এ কারণে সমালোচনা থেকে কোনো ভালো বিষয় গ্রহণ করার ক্ষমতা হারাতে হয়। এ বিষয়টি খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আপনার শিখে নেওয়া উচিত যে সমালোচনা শুনলেও কিভাবে নিজেকে শান্ত রাখা যায়। মাথা গরম স্বভাব যাদের, তাদের ক্ষেত্রে এ বিষয়টি মোটেই সহজ নয়। কিন্তু চেষ্টা করলেই তা আয়ত্ব করা যায়। যে কোনো সমালোচনাকেই ঠাণ্ডা মাথায় গ্রহণ করা উচিত। এক্ষেত্রে সমালোচনার বিষয়টি যদি সঠিক না হয় তাহলে তা ঠাণ্ডা মাথায় বুঝিয়ে বলা যেতে পারে। এছাড়া বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করে নিজ বুদ্ধিমত্তা ব্যবহার করে এড়িয়ে যাওয়া যেতে পারে।

কিছু গ্রহণ করুন, কিছু ত্যাগ করুন : সমালোচনা হলেই যে আপনার সম্পূর্ণ বিষয়টি গ্রহণ করতে হবে কিংবা সম্পূর্ণ বিষয়টি ত্যাগ করতে হবে, এমন নয়। সমালোচনাকে ভালোভাবে পর্যালোচনা করুন। এর যে অংশটি আপনার পক্ষে গ্রহণ করা লাভজনক, তা গ্রহণ করুন। যে অংশ অপ্রয়োজনীয় মনে হবে তা ত্যাগ করুন। এভাবে সমালোচনা থেকে ভালো বিষয় গ্রহণ করতে পারবেন।

ইতিবাচক দৃষ্টিভঙ্গি : সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করতে হবে। সমালোচনা বাজে বিষয়, অনেকে প্রথমেই এমন ধারণা করেন। যদিও বিষয়টি মোটেই উচিত নয়। এক্ষেত্রে আপনার সহকর্মী, গ্রাহক কিংবা বস যেই সমালোচনা করেন না কেন, তার সে সমালোচনার কারণ অনুসন্ধান করুন। এটি আপনার সমস্যাটির মাধ্যমে থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়তে সহায়তা করবে।

নিজের প্রতি সৎ থাকুন : কোনো একটি বিষয়ে সমালোচনা আসলেই তা যে সঠিক কিংবা সঠিক নয় এমন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন। প্রাথমিকভাবে বিষয়টি ভালোভাবে গ্রহণ করুন। এরপর তা বিশ্লেষণ করার ক্ষেত্রে নিজের প্রতি সৎ থাকুন। সমালোচনার বিষয়টি যদি সঠিক থাকে তাহলে তা ঠিক করুন। সঠিক না হলে সে বিষয়টি নিয়ে কোনোকিছু না করলেও চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

সমালোচনা সামলে এগিয়ে যাওয়ার উপায় !

আপডেট সময় : ১২:১৭:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭