শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম অাটক ১ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩০:০১ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকার অদূরে সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইলা আক্তার (১৪) নামের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে কয়েকজন বখাটে।

শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের ব্যাংক কলোলি এলাকার আহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ বখাটে আমিনুলকে আটক করে।

আহত ইলা আক্তার সাভারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ শনিবার সকালে সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

ইলা ওই এলাকার শিপন রহমানের মেয়ে এবং মর্ডান কিন্ডার গার্ডেন স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

বারবার প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় একই এলাকার বখাটে আমিনুল ইসলাম (২০) ও তার বন্ধুরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ আহত ইলার। সে বলে, নিজ বাড়ির সামনে বসা থাকাকালীন হঠাৎ ওই তিনজন বখাটে যুবক তার সামনে উপস্থিতি হয়। তাদের আসার কারণ জানতে চাইলে তারা প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় আমিনুল ও তার কয়েকজন বন্ধু মিলে মেয়েটিকে অপহরণ করার চেষ্টা করে এবং আপত্তিকর কিছু ছবি তুলে। এসময় ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে প্রেমের প্রস্তাবে রাজি হতে বলে। দু’জনের কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইলাকে মাথায় ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করেন আমিনুল। এ সময় ইলা মা প্রতিবেশীর চিৎকার শুনে বাড়িতে এলে পালিয়ে যায় আমিনুল ও তার দুই বন্ধু। তবে ওই দু’জনের নাম জানাতে পারেনি আহত ইলা।

এ ঘটনায় সাভার মডেল থানার একটি মামলা করেন আহত স্কুলছাত্রীর অভিভাবকরা। একই সঙ্গে মেয়ের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি জানিয়েছেন তারা।

এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. (ই,এম,ও) সামছুল নাহার বলেন, আহত ইলা শরীরের একাধিক স্থানে জখম রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার ফলে এ ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন কাদির বলেন, এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আমিনুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত বাকিদেরকে আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম অাটক ১ !

আপডেট সময় : ০২:৩০:০১ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭