রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশি প্রার্থীর জন্য ভোট চাইলেন পর্তুগালের প্রধানমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫২:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ১লা অক্টোবর পর্তুগালের পোর্তোর মিউনিসিপ্যালিটি (সিটি করপোরেশন) নির্বাচনে পর্তুগালের ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। শনিবার স্থানীয় সময় রাত ৯.৩০মিনিটে পোর্তোর পার্ক করদোরিয়া এক পথসভায় পর্তুগালের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও কোস্টা পোর্তোবাসীর সাথে সোস্যালিস্ট পার্টির মেয়র সাবেক মন্ত্রী ড. পিজাররো, শাহ আলম কাজলসহ সকল কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং পোর্তোবাসীর নিকট ভোট চান।

এই সময় প্রধানমন্ত্রী অ্যান্টনিও কোস্টা বলেন, পিজাররো হলো আমার খুব কাছের বন্ধু। আমাদের দল যে ভাবে পর্তুগালকে অর্থনৈতিক দিক থেকে উপরে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশেনের আসন্ন নির্বাচনে পিজাররোকে ভোট দিলে পোর্তো সিটির উন্নয়নে এবং সকল সমস্যা সমাধনে সে কাজ করবে। পিজাররো তার বক্তব্যে বলেন, শহরকে আরো আধুনিক করতে হলে পরিবেশ বান্ধব করতে সোস্যালিস্ট পার্টির বিকল্প নাই।
শাহ আলম বলেন, জয় বা পরাজয় বড় কথা নয়। প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ায় সোস্যালিস্ট পার্টির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সব ভোটারসহ পোর্তোয় বসবাসরত প্রবাসী সকল বাংলাদেশিদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

এছাড়াও পরিবেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী, ৬ জন এমপিসহ অনেক কর্মকর্তা উক্ত সভায় উপস্তিত ছিলেন।

উল্লেখ্য, শাহ আলম পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় প্রবাসীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের স্মরণে পোর্তোয় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছেন। এটি পর্তুগালের দ্বিতীয় শহীদ মিনার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

বাংলাদেশি প্রার্থীর জন্য ভোট চাইলেন পর্তুগালের প্রধানমন্ত্রী !

আপডেট সময় : ০১:৫২:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭