সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শেখ হাসিনাকে ওয়াশিংটন ডিসিতে বীরোচিত সংবর্ধনার প্রস্তুতি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাপক অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে। ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে শেখ হাসিনার ওয়াশিংটন ডিসিতে যাওয়ার বার কথা।
এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডে নিরালা রেস্টুরেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেট্রো ওয়াশিংটন আগমণ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ এবং মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী বাকী। শুরুতেই এম নবী বাকী উপস্থিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সভার প্রেক্ষাপট বর্ণনা করেন। উপস্থিত সকলেই দলীয় সভানেত্রী ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’কে প্রাণঢালা অভ্যর্থনা এবং তার ৭০তম জন্মদিনে (২৮ সেপ্টেম্বর) বড় ধরনের একটি সমাবেশ অনুষ্ঠানের ওপর মতামত ব্যক্ত করেন। একইসাথে শেখ হাসিনার এ সফরের সমর্থনে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত সক্রিয় থাকার সংকল্পও ব্যক্ত করেন সকলে।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসবেন আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার বিকালে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে নিউইয়র্কে গণসংবর্ধনা প্রদান করা হবে। ২১ সেপ্টেম্বর বিকালে সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য উপস্থাপন করার পরদিন তিনি ভার্জিনিয়ায় যাবেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর ভার্জিনিয়ায় থাকার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব কর্মসূচির সমর্থনে ব্যাপক গণসংযোগ শুরু করেছে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন। এর আগে নিউইয়র্কে বড় ধরনের ৩টি সমাবেশ হয়েছে। শেখ হাসিনার সফরের সময়ে বিএনপি-জামায়াত-শিবিরের যেকোনো অপতৎপরতা প্রচলিত রীতি অনুযায়ী প্রতিহত করার সংকল্প ব্যক্ত করে নিজ নিজ মতামত প্রকাশ করেন।

বুুধবারের এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি আবুল কাসেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কার্যকরী কমিটির সদস্য শাহানারা রহমান।

আরও বক্তব্য রাখেন গ্রেটার ওয়াশিংটন ডিসি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমগীর, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সহ-সভাপতি নুরল আমিন নুরু, সহ-সভাপতি মোহাম্মদ আজম আজাদ, সহ-সভাপতি আনিসুর রহমান মিঠু, সহ-সভাপতি নুরুন নাহার মেরী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শিকদার, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি রাবিউল ইসলাম রাজু, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ, সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দস্তগীর জাহাঙ্গীর, জীবক বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান খান, যুবলীগ সভাপতি দেওয়ান মোহাম্মদ আরশাদ বিজয়, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি আই রাসেল, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সহ-সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মইনুল হাসান তাপস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর জিয়াউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক রোমিও হক, কার্যকরী কমিটির মেম্বার শাহিদা পারভিন লিপি, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, সহ-সভাপতি উত্তম মন্ডল, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিৎ দাশ তুর্য, যুগ্ম সম্পাদক ইমরান হামিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাশেদ, মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী, সাধারণ সম্পাদক রিফাত শারমিন আহমেদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম, যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগের রিফাত হোসেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সকলের বক্তব্যের সূত্র ধরে বলেন, মেট্রো ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর সফরকে সর্বাত্মক সফল করতে মেট্রোপলিটন এলাকার ৩ কমিটির সমন্বয়েই সবকিছু করা হবে। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন সময়ে ১৯ সেপ্টেম্বর গণসংবর্ধনা এবং অন্যান্য কর্মকাণ্ডে সকলকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান ড. সিদ্দিকুর রহমান। সভায় সিদ্ধান্ত হয় ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রীর প্রোগ্রামের দিন হোটেলের সম্মুখে বর্তমান সরকারের উন্নয়ন-অগ্রগতির সমর্থনে শান্তিপূর্ণ পথ-সমাবেশ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

শেখ হাসিনাকে ওয়াশিংটন ডিসিতে বীরোচিত সংবর্ধনার প্রস্তুতি !

আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭