সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নিউইয়র্কে কণ্ঠযোদ্ধা মঞ্জুরের প্রতি সহযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রনাঙ্গনের সহযোদ্ধারা গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন সদ্য প্রয়াত কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদকে। গত বুধবার ভোরে লসএঞ্জেলেসে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে বাঙালিদের উজ্জীবিত রাখতে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তথা কণ্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ।

২৫ আগস্ট শুক্রবার অপরাহ্নে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে ‘শোক-শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এ অনুষ্ঠানে একাত্তরের মঞ্জুরের সাথে স্মৃতিচারণ করেন প্রখ্যাত শিল্পী ও কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং কণ্ঠযোদ্ধা শহীদ হাসান। উল্লেখ্য, এ দু’জনই স্থায়ীভাবে নিউইয়র্কে বসবাস করছেন। মঞ্জুর দুই যুগেরও অধিক সময় ধরে লসএঞ্জেলেসে বাস করছিলেন।

হোস্ট সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারী। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা নাজমুন্নেসা পিয়ারি। কন্ঠযোদ্ধার স্মৃতিচারণ করে আলোচনায় আরো অংশ নেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সকলেই মরহুমের আত্মার মাগফেরাত এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

আলোচনা শেষে মঞ্জুরের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের নেতৃত্বে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং হারুন ভূইয়া, দপ্তর সম্পাদক এম এ আওয়াল, এইচ এম শহীদ, কানু দত্ত, গোপাল সান্যাল প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

নিউইয়র্কে কণ্ঠযোদ্ধা মঞ্জুরের প্রতি সহযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি !

আপডেট সময় : ০১:৫৯:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭