রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

কন্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ আর নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩১:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কন্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ আর নেই। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসএঞ্জেলেস সংলগ্ন গ্লেনডেল সিটিতে এডভ্যান্টিস্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্ক সময় গত বুধবার সকাল ৬টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর সংবাদ জানিয়েছেন তাঁর বোন রীনা আহমেদ।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক কন্ঠযোদ্ধা সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকাও কান্না বিজড়িত কন্ঠে এই মুক্তিযোদ্ধার মৃত্যু সংবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময়ে মঞ্জুর আহমেদের অনেক গান বাঙালিদের উজ্জীবিত করেছে।

মাদারীপুর জেলার ডা. আলাউদ্দিন আহমদের ছেলে মঞ্জুর আহমদ দীর্ঘদিন ধরে লসএঞ্জেলসে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েসহ বসবাস করছিলেন। নিউইয়র্কে বসবাসরত কন্ঠযোদ্ধা শহীদ হাসান এবং রথীন্দ্রনাথ রায়, যুক্তরাষ্ট্র সফররত আরেক কন্ঠযোদ্ধা ফকির আলমগীরও মঞ্জুর আহমেদের মৃত্যু সংবাদ জেনে গভীর শোক প্রকাশ করেছেন।

মঞ্জুরের পরিবার আশা করছেন, তার লাশ সরকারি উদ্যোগে বাংলাদেশে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার মৃত্যুর সংবাদ ইতিমধ্যেই লসএঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ এবং সেক্রেটারি রেজাউল বারী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল ইসলাম এক বিবৃতিতে কন্ঠযোদ্ধা মঞ্জুরের লাশ সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় নিয়ে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্যে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

কন্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ আর নেই !

আপডেট সময় : ০৪:৩১:৫৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭