মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

জয়ের নতুন রেকর্ড গড়লো রিয়াল

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৯:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কাম্প নউয়ে সের্হিও রামোসের শেষের নায়ক হয়ে ওঠার স্মৃতি এখনও উজ্জ্বল। সপ্তাহ ঘুরতে আরেক রোমাঞ্চের জন্ম দিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে হার এড়িয়েছিলেন, এবার দলকে এনে দিলেন পুরো তিন পয়েন্ট। অধিনায়কের এমন দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ গড়লো অনন্য এক কীর্তি-নিজেদের ইতিহাসে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে বারবার চিত্রপট পাল্টানো ম্যাচে একসময় হারের শঙ্কাই পেয়ে বসেছিল রিয়াল শিবিরে। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে নেয় লা লিগার শীর্ষস্থানধারীরা।

ম্যাচের সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আলভারো মোরাতার গোলে রিয়াল এগিয়ে গেলেও হোসেলু দ্রুত দুই গোল করে দেপোর্তিভোকে এগিয়ে দেন। অনেকটা সময় পেরুনোর পর বদলি নামা মারিয়ানো দিয়াস স্বাগতিকদের সমতায় ফেরান। আর যোগ করা সময়ের শেষ দিকে রামোসের ওই জয়সূচক গোল।

এ জয়ে ক্লাবের ইতিহাসে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লো রিয়াল। এর আগে ১৯৮৮ সালের অক্টোবর থেকে ১৯৮৯ সালের এপ্রিল পর্যন্ত ডাচ কোচ লেও বিনহাকারের অধীনে ৩৪ ম্যাচ অপরাজিত ছিল মাদ্রিদের ক্লাবটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

জয়ের নতুন রেকর্ড গড়লো রিয়াল

আপডেট সময় : ১২:১৯:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬