শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি

খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ডেভেলপমেন্ট অব সার্ভে টুলস ফর প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ট্রেনিং রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ‘সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুতকরণ ও বিএসি অ্যাক্রেডিটেশন আবেদন দাখিল’ বিষয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
কর্মশালার প্রথম সেশনে ‘প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টের জন্য প্রশ্নমালা প্রস্তুতি’ বিষয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রউফ।
কর্মশালার সমাপনী পর্ব পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, নিয়োগকর্তা ও শিক্ষক জরিপসহ বিভিন্ন সার্ভে ইনস্ট্রুমেন্ট পরিকল্পনা ও প্রস্তুতকরণ, সার্ভে ডেটা বিশ্লেষণের মাধ্যমে শক্তি ও দুর্বলতা চিহ্নিতকরণ এবং প্রোগ্রাম উন্নয়নে কার্যকর পদক্ষেপ নির্ধারণে দক্ষতা অর্জন করেন। একই সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর অ্যাক্রেডিটেশন আবেদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস্টার-১ভুক্ত ডিসিপ্লিনসমূহের সংশ্লিষ্ট ডিন, ডিসিপ্লিন প্রধান এবং প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৯:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬