শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রতিযোগিতার ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উপাচার্য বলেন, বিতর্কের মতো প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল একাডেমিক জ্ঞানেই নয়, বরং নেতৃত্ব ও নাগরিক সচেতনতার দিক থেকেও সমৃদ্ধ হয়।
তিনি বলেন, ফাইনালের বিতর্কের বিষয় ‘জলবায়ু এবং ভবিষ্যৎ ভাবনা’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, যেখানে প্রতিবছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়। ভৌগোলিক অবস্থান ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এসব দুর্যোগের অন্যতম কারণ।
তিনি আরও বলেন, আমাদের পার্শ্ববর্তী সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে আসছে। তাই জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের বিতর্কের মাধ্যমে জোরালো কণ্ঠে কথা বলতে হবে এবং সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে।
এ ধরনের শিক্ষাবান্ধব প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি নৈয়ায়িক এবং সার্বিক সহযোগিতার জন্য এডামস্ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডামস্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস. এম. আলী আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈয়ায়িকের সভাপতি হিজবুল্লাহ তামিম। সঞ্চালনা করেন আফসানা জান্নাতী অনন্যা ও মুজাহিদ ইসলাম অর্ণব।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফাওজিয়া ফারিয়া জেবা, মাহাজাবীন রহমান আরশী ও বুশরা হোসেইনের দল। রানার্সআপ হয় রাজিয়া সুলতানা, নওশিন ইসলাম ও মোঃ জাহিদুল হাসানের দল।
প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন ফাওজিয়া ফারিয়া জেবা এবং ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন রাজিয়া সুলতানা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩০:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬