বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৫ আজ ৩১ জানুয়ারি (শনিবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। বাঁধনের মতো সংগঠন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করছে এবং সংকটময় মুহূর্তে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি তরুণদের আরও বেশি মানবসেবামূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, বাঁধন শুধু একটি রক্তদাতা সংগঠন নয়, এটি নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংগঠনের মাধ্যমে মানবিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
‘বাঁধন’ খুলনা জোনের সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক সাইফ নেওয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুমতাহীনা ও জয়দীপ দাস।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের জন্য শরিফুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ আতিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাঁধন, খুলনা জোনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল

আপডেট সময় : ০৪:০১:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬