বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ’২১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টি-পারপাস রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
এসময় তিনি বলেন, বিদায়ী শিক্ষার্থীরা আজ নতুন জীবনের পথে যাত্রা শুরু করছে। এটি তাদের জন্য যেমন আনন্দের, তেমনি গৌরবেরও। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা যেন ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে পারে, সে প্রত্যাশা রাখি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে নানা ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের এসব সুযোগ কাজে লাগাতে হলে আগে থেকেই সুস্পষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। পাশাপাশি দেশকে ভালোবাসা ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সেশনজট না থাকায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই শিক্ষাক্রম সম্পন্ন করতে পারছে, যা দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি দৃষ্টান্ত।
এছাড়াও পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। এছাড়া বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ডিসিপ্লিনের প্রভাষক মোঃ ইফাত-আল-করিম।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ’২১ ব্যাচের মোঃ রাকিবুল হক ও কানিজ সুমাইয়া ইসলাম, ’২২ ব্যাচের মোঃ সানজিদ উজ্জামান ইমন, ’২৪ ব্যাচের তানভীর আহমেদ এবং ’২৫ ব্যাচের মোঃ শাকিল মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে সাজেক ট্র্যাজেডিতে নিহত ’২১ ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ’২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ আতিকুল ইসলাম ও ’২৪ ব্যাচের শিক্ষার্থী তাসনিয়া নাফসি হৃদিকা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এর আগে সকালে নবীনবরণ উপলক্ষ্যে ৩ নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া বিকেলে চারুকলা স্কুলের আঙিনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য

আপডেট সময় : ০৮:৫৮:২৫ অপরাহ্ণ, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬