সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭২৫ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় বাঁকা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নেতা মো. কলম উদ্দিনের বাসভবনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে নারী নেত্রী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

সমাবেশে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক মো. হজরত আলী সর্দার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এখলাছুর রহমান রাসেল, বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাশেম এবং উপজেলা বিএনপির নেতা মো. আরিফ হোসেন।

এছাড়াও বাঁকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়ে আসছেন। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি

আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬