মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সিলেটে দিনভর ভোগান্তির পর পরিবহন ধর্মঘট স্থগিত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দিনভর ভোগান্তির পর স্থগিত করা হয়েছে সিলেট বিভাগে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সিলেট মহানগর পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে রবিবার বিকেলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফলিক ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

পরিবহন শ্রমিকদের পাঁচ দফা দাবি নিয়ে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সভা হওয়ারও কথা রয়েছে।

পরিবহন শ্রমিকদের উপর থেকে মামলা প্রত্যাহার, জেলা শ্রমিকলীগ সভাপতির নিয়ন্ত্রণাধীন শ্রমিক সংগঠনের নিবন্ধন বাতিল ও সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে রবিবার সকাল ৬টা থেকে সিলেট বিভাগে শুরু হয় পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সিলেট-ঢাকা মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে কোন ধরণের যানবাহন চলাচল করেনি। ফলে দিনভর যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে বিকেল ৩টায় সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে এক সভায় শ্রমিকদের দাবি দাওয়া পূরণে সোমবার বিভাগীয় কমিশনার বৈঠকে বসার আশ্বাস দিলে পরিবহন শ্রমিকরা ধর্মঘট স্থগিত করেন।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সোমবার বিকেলে বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকে আমাদের দাবিগুলো মেনে নেয়ার আশ্বাসের ভিত্তিতে আমরা পরিবহন ধর্মঘট স্থগিত করেছি।

সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া জানান, পাঁচটি দাবি নিয়ে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করছিলেন। পুলিশের পক্ষ থেকে যেসব দাবি পূরণ করা সম্ভব তা পূরণের আশ্বাস দেয়া হয়েছে। বাকি দাবিগুলো নিয়ে বিভাগীয় কমিশনার পরিবহন নেতাদের সাথে বৈঠক করবেন। পরিবহন নেতাদের এমন আশ্বাস দেয়ার পর তারা ধর্মঘট স্থগিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

সিলেটে দিনভর ভোগান্তির পর পরিবহন ধর্মঘট স্থগিত !

আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭