শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বরিশালে নিখোঁজ ছাত্রের লাশ মিললো দপদপিয়া সেতুর নিচে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিখোঁজের একদিন পর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র আতিকুর রহমান সজিবের লাশ কীর্তনখোলা নদীর দপদপিয়া পয়েন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টায় দপদপিয়া সেতুর নিচ থেকে সজিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সজিব নগরীর কাউনিয়া বাঁশের হাট এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে।

গত শনিবার সকাল ১১টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সজিব। এ ঘটনায় রবিবার সকালে সজিবের বড় ভাই রবিউল ইসলাম সুজন কাউনিয়া থানায় একটি সাধারন ডায়েরি করেন।

কোতয়ালী থানার এসআই আবু তাহের জানান, দপদপিয়া ব্রীজের গার্ডারের উপর একজনের লাশ দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আলমত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তারপরও ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

পরিবারিক সূত্র জানায়, সজিব অত্যন্ত নিরীহ এবং ভদ্র প্রকৃতির ছেলে। বাসায় সারাক্ষণ পড়াশুনার মধ্যেই ডুবে থাকতো। তার কোন শত্রু নেই। প্রেমঘটিত কোন বিষয় নিয়ে কারো উপর অভিমান করে সে দপদপিয়া সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন কেউ কেউ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বরিশালে নিখোঁজ ছাত্রের লাশ মিললো দপদপিয়া সেতুর নিচে !

আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ণ, সোমবার, ১৫ মে ২০১৭