শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রূপগঞ্জে দম্পতিকে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০১:০০ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মো. মিজানুর রহমান ও খাদিজা বেগম নামে এক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলেও জানা গেছে। গত শনিবার গভীর রাতে উপজেলার বড়ালু পাড়াগাও এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান জানান, পারিবারিক শত্রুতার জের ধরে একই এলাকার মোহম্মদ আলী, মো. হবু, মো. পনিরসহ ৫/৬ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, জুইতা, ছুড়ি, চাপাতি, লোহার রড নিয়ে শনিবার গভীর রাতে তার বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর, লুটপাটসহ তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এ সময় মিজানুর রহমান প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তার স্ত্রী খাদিজা বেগম তাকে রক্ষা করার জন্য আসলে হামলাকারীরা তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাদের ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে মোহাম্মদ আলী, মো. হবু ও পনিরের সাথে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রূপগঞ্জে দম্পতিকে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর !

আপডেট সময় : ০১:০১:০০ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭