শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সম্মাননা পেলেন চট্টগ্রাম বিভাগের ৫৫ জয়িতা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে ৫৫ জন জয়িতাকে সার্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা দেওয়া হয়।

গতকাল বুধবার নগরীর ষোলশহর এলজিইডি ভবনের কনফারেন্স হলে আয়োজিত জয়িতা সম্মাননা অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আকতার। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, সাংসদ ওয়াশেকা আয়েশা খান, সাবেক সাংসদ হাসিনা মান্নান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশে বর্তমানে পোশাক কারখানায় ৪০ লাখ নারী শ্রমিক কাজ করছেন। এটি সুখের খবর। কিন্তু দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ জায়গায় নারীরা থাকতে পারলে আমরা শ্রমিক দিয়ে তুষ্ট হবো কেনো? আমরা ৪০ লাখ শ্রমিক চাই না, ৪০০ নারী গার্মেন্টস মালিক চাই।

প্রধান অতিথি বলেন, ‘নারীদের কল্যাণে ইতোমধ্যে ২৫০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। এই প্রকল্পের অধীনে নারীদের ১৮ রকমের প্রশিক্ষণ দেওয়া হবে। গাড়ি চালানো থেকে শুরু করে মোবাইল সার্ভিসিং সবকিছুর প্রশিক্ষণ  নেবেন তারা। এখন থেকে মোবাইল ঠিক করতে নারীদের কাছে পুরুষরা আসবে। সব মিলিয়ে ২ কোটি নারীর হাতকে আমরা কাজে লাগিয়ে দেব।

তিনি আরও বলেন, নারীরা এগিয়ে যাওয়া মানে পুরুষরা পিছিয়ে পড়া নয়। আমরা পুরুষদের হাত ধরে এগিয়ে যেতে চাই। আমরা সমতা চাই। আর নারীরা এগিয়ে গেলে পুরুষদের অনেক সমস্যারও সমাধান হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সম্মাননা পেলেন চট্টগ্রাম বিভাগের ৫৫ জয়িতা !

আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭