শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ হাজার পরিবার পাবেন ভিজিএফ কার্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের ৫০ হাজার পরিবারকে ভিজিএফ কার্ডের মাধ্যমে দেয়া হবে সহায়তা। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্থ  এ পরিবারগুলোকে মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বুধবার জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক জানান, সিলেটের ১৩টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় ২ লাখ পরিবারের ১০ লাখ মানুষ। ফসলহানী হয়েছে ৬৪ হাজার ৪৫৪ হেক্টর জমির। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে ৪৭ হাজার ২৫০ কৃষক পরিবার ও ২ হাজার ৭৫০ মৎস্যজীবী পরিবার এ সহযোগিতা পাবেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ১০০ দিনের জন্য এ কর্মসূচি গ্রহণ করেছে।
জেলা প্রশাসক আরও জানান- উপজেলা পর্যায়ে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা প্রশাসন থেকে দু’একদিনের মধ্যে তালিকা আসার কথা রয়েছে। তালিকা পেলেই ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল ও আর্থিক সহায়তা প্রদান শুরু হবে। ৫০ হাজার পরিবারের মধ্যে মোট ৪ হাজার ৯০০ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ৭ কোটি টাকা বিতরণ করা হবে।

ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দকৃত এই ভিজিএফ কার্ড পর্যাপ্ত নয় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বরাদ্দের আবেদন জানানো হবে। এছাড়া বন্যার শুরুতে জেলা ত্রাণ তহবিল থেকে ৩২০ মেট্রিক টন চাল ও ২০ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ হাজার পরিবার পাবেন ভিজিএফ কার্ড !

আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭