শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

লাখো কোটি ডলারের কোম্পানির দৌড়ে অ্যামাজন ও অ্যাপল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০০:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ট্রিলিয়ন বা লাখো কোটি ডলারের কোম্পানি হতে যাচ্ছে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এছাড়া এ দৌড়ে রয়েছে অ্যালফাবেটের মতো প্রযুক্তি কগ্লুমারেটও।

বৈশ্বিক প্রযুক্তি খাতের প্রভাবশালী তিন কোম্পানি অ্যাপল, অ্যালফাবেট ও অ্যামাজন। এ কোম্পানিগুলোর মধ্যে কে সবার আগে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করবে? ব্যবসায় নীতি এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি বিবেচনায় ই-কমার্স কোম্পানি অ্যামাজনকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।

বাজারমূল্যে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে একটি কোম্পানির কী থাকা প্রয়োজন? বিশ্লেষকদের মতে, সর্বাগ্রে প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এমন খাতগুলোয় ওই কোম্পানির ব্যাপক বাজার তৈরির সুযোগ থাকা এবং প্রাধান্য বিস্তারের জন্য বিনিয়োগ ও দৃঢ় অবস্থান তৈরির সার্বিক চেষ্টা প্রয়োজন।

বৈশ্বিক প্রযুক্তি খাতের যেসব কোম্পানি এ বিষয়গুলো অনুসরণ করছে, তারাই খাতটি থেকে রাজস্ব আয়ে এগিয়ে রয়েছে। সংশ্লিষ্ট খাতে এক সফল আয়ের মৌসুমের প্রাক্কালে এমনটা ঘটেছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট এবং ই-কমার্স কোম্পানি অ্যামাজনের ক্ষেত্রে। প্রযুক্তি খাতের এ তিন মহারথীর বাজারমূল্য বর্তমানে অর্ধ ট্রিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারের কিছু বেশি বা কমের মধ্যে রয়েছে। তবে এ দৌড়ে সবচেয়ে এগিয়ে অ্যামাজন।

সূত্র: সিএনবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

লাখো কোটি ডলারের কোম্পানির দৌড়ে অ্যামাজন ও অ্যাপল !

আপডেট সময় : ০৭:০০:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭