শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ঘোড়ায় চেপে বিয়ে করতে চললেন এই নারী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রচলিত প্রথা ভেঙ্গে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন এক নারী। ঘটনা রাজস্থানের আলোয়ার জেলায়। ২৫ বছরের জিয়া শর্মা নিজেই ঘোড়ায় চেপে পাত্রের বাড়িতে বিয়ে করতে গেলেন। সেখানে পাত্রের পরিবার তাঁকে বরণ করে নিল।

ঘোড়ায় চেপে যখন জিয়া বিয়ে করতে যাচ্ছিলেন তখন তার বন্ধুরাও পিছনে নাচানাচি করছিল। দেশের যে স্থানে মহিলাদের স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ সেখানে এমন একটি ঘটনা নজির গড়ল। শুধু তাই নয় জিয়াকে দেখবে বলে রাস্তার দুপাশে মানুষের ভিড় উপচে পড়ছিল। এলাকার কিছু মানুষ আবার বাড়ির ছাদ থেকে দেখছিল এই বিরল ঘটনা।

জানা গেছে পাত্র পক্ষকে কোনরকম পণও দেননি জিয়া। বরং পাত্রের বাবা জিয়ার এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেছেন এই ধরনের ঘটনা, নারী পুরুষ সমান , এই বার্তাই দেবে।

পাত্রর পরিবারের কাছে প্রথম পাত্রীর মা ও কাকিমাই জানান, জিয়া পাত্রের বাড়ি ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবেন। পাত্রের পরিবারও সেই প্রস্তাব মেনে নেয়। জিয়ার স্বামী লোকেশ শর্মা গুড়গাঁওর একটি আন্তর্জাতিক সংস্থার ইঞ্জিনিয়ার। তিনিও জানিয়েছেন এটি একটি গর্বের বিষয়, লজ্জ্বার নয়।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ঘোড়ায় চেপে বিয়ে করতে চললেন এই নারী !

আপডেট সময় : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ২২ এপ্রিল ২০১৭