শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বাস্তব ছবির ফিচার নিয়ে আসছে ফেসবুক !

  • আপডেট সময় : ০২:২২:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিত্য নতুন চমক দিয়েই যাচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এবার দারুণ এক ফিচার আনছে ফেসবুক। যেখানে বাস্তব ছবির ফিচার নিয়ে অাসছে ফেসবুক। নতুন ফিচারে আপনি একটি হেডসেট পরে বিছানায় শুয়ে থাকবেন। এর মাধ্যমে দূরে অবস্থানরত  বন্ধু ও স্বজনদের সঙ্গে অনায়াসে ভার্চুয়াল রিয়েলিটিতে একজোট হয়ে ঘুরতে পারবেন। কিংবা স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করেই আপনার বাসাটি পরিপাটি অবস্থায় নিতে পারবেন, অন্তত ভার্চুয়াল রিয়েলিটিতে।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ফেসবুকের ডেভেলপারদের বার্ষিক কনফারেন্সে অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি বিষয়ের ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সিইও মার্ক জাকারবার্গ ফেসবুকে অগমেন্টেড রিয়েলিটি আনার কথা বলে আগত ডেভেলপার ও প্রোগ্রামারদের চমকে দিয়েছেন। তারা এ নিয়ে ব্যাপক উৎসাহী। অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে কোনো কম্পিউটারের ছবিকে বাস্তব দুনিয়ার দৃশ্যের মতো দেখানো যায়।

জাকারবার্গ জানান, স্মার্টফোন ভিত্তিক এক অ্যাপের মাধ্যমে একটি দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক দৃশ্যে পরিণত করা যাবে। এর মাধ্যমে নিজের দুনিয়াকে রংচংয়ে ও কল্পনায় ভাসিয়ে দিতে পারবেন।

তবে এ প্রযুক্তি এখনো তার শৈশবে আছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভবিষ্যতের অগমেন্টেড রিয়েলিটির এই সফর সবে ১ শতাংশ শেষ হয়েছে বলে মনে করেন ফেসবুকের প্লাটফর্ম অ্যান্ড মার্কেটপ্লেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেব লিউ।

অগমেন্টেড রিয়েলিটি এবং ফেসবুকের ক্যামেরা ফিচারযোগে মানুষ জাগতিক বিষয়গুলোকে আরেকটু মজাদার করে দেখতে পারবেন।

জ্যাকডো রিসার্চের বিশ্লেষক জ্যান ডউসন অবশ্য মনে করেন, অধিকাংশ মানুষই হয়তো ফেসবুকের দারুণ এই ফিচার উপভোগ করতে পারবেন না। কারণ এর জন্য উচ্চ স্পেসিফিকেশনসমৃদ্ধ স্মার্টফোন দরকার হবে।
সূত্র: দ্য ডন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বাস্তব ছবির ফিচার নিয়ে আসছে ফেসবুক !

আপডেট সময় : ০২:২২:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭