রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশে ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ !

  • আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

১৪-১৬ এপ্রিল পর্যন্ত ৩ দিনে বাংলাদেশে অন্তত ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে এসব অ্যাকাউন্ট বন্ধ করেছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যমটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া অ্যাকাউন্ট বন্ধে বাংলাদেশ সরকারের অনুরোধের পরপরই এ উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সরকারি তথ্যনুসারে, বাংলাদেশে প্রায় ৩ কোটি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী রয়েছে এবং সরকারি তদন্তে দেখা গেছে এর মধ্যে অন্তত ৩ শতাংশ ফেসবুক অ্যাকাউন্ট ভুয়া। ভুয়া অ্যাকাউন্ট পরিচালনার সঙ্গে জড়িতরা সরকারবিরোধী কার্যক্রম ও জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা সরকারের। সেজন্য সরকারের পক্ষ থেকে এসব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করতে ফেসবুকের কাছে অনুরোধ জানানো হয়।

ফেসবুক কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত কারণে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সবচেয়ে বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে এমন দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ।

তবে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট বন্ধের এই অভিযানে অনেক প্রকৃত ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টও সন্দেহের তালিকায় পড়ে বন্ধ হয়ে গেছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কোনো আইডিকে ভুয়া মনে করে বন্ধ করে দিলেও তা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। এক্ষেত্রে যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র, ই-মেইল অ্যাড্রেস, অ্যাকাউন্টের নাম ফেসবুকের কাছে পাঠাতে হবে। ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে ‘সাবমিট অ্যান আপিল’ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। এরপর তা পর্যবেক্ষণ করবে ফেসবুক।

এদিকে গত কয়েকদিনে বন্ধ হয়ে যাওয়া প্রকৃত ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে শুরু করেছেন অনেক ব্যবহারকারী। বন্ধ হয়ে যাওয়া প্রকৃত ফেসবুক অ্যাকাউন্ট গতকাল ফেরত পাওয়া কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফোন নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে আইডি ফিরে পেয়েছেন। তবে অনেকের অ্যাকাউন্ট এখনো বন্ধ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

বাংলাদেশে ৯ লাখ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ !

আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭