শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ইয়াবা পাচার বন্ধে মিয়ানমার সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৯:০২ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইয়াবা পাচার বন্ধে মিয়ানমার সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃংখলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফেনসিডিল পাচার বন্ধে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। ভারত সরকারের সহযোগিতার কারণে ফেনসিডিল পাচার কমেছে। কিন্তু ইয়াবা পাচার বন্ধের জন্য মিয়ানমারের কাছে সহযোগিতা চাওয়া হলেও সুফল পাওয়া যায়নি। তারপরও আমরা তাদের সাথে কথা বলে যাচ্ছি।

জঙ্গিবাদকে সারা বিশ্বের সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে বিশ্বে কথা হচ্ছে ‘অল হিউম্যান আর নট টেরোরিস্ট, বাট অল টেরোরিস্ট আর মুসলিম। ‘ দেশে সক্রিয় সবাই দেশিয় জঙ্গি। এরা বাইরে থেকে আসে না, বাইরে থেকে এসে এখানে কাজ করে না।

সভায় মাদক ছাড়াও সাম্প্রতিক সময়ের জঙ্গি তৎপরতা বৃদ্ধি, যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ।  বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ইয়াবা পাচার বন্ধে মিয়ানমার সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৯:০২ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭