শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ছাত্র নিহতের ঘটনায় সাভারে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৯:১২ অপরাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুলিতে ছাত্র নিহতের ঘটনায় সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পাসের মূল ফটকে বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়। সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় অবস্থিত সিটি ইউনিভার্সিটি। শিক্ষার্থীরা জানান, সিনিয়র বড় ভাইদের প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাওন খাগান বাজারে শিক্ষার্থীদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাতজন আহত হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ঘটনার পর আনোয়ার জং আশুলিয়া সড়ক অবরোধ করে ভাঙচুর করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এসময় পুলিশের পিটুনিতে আহত হয় আরও অর্ধশতাধিক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ১৭ তারিখ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা সকাল থেকে হল ছাড়তে শুরু করেছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী বাপ্পিকে প্রধান আসামী করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থী সিফাতের পরিবার। এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।

এখন বিরুলিয়ার খাগান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সিটি ইউনিভার্সিটির সামনে দোকান-পাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিটি ইউনিভার্সিটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত কলেজ ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই তারিকুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ছাত্র নিহতের ঘটনায় সাভারে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা !

আপডেট সময় : ১২:৪৯:১২ অপরাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭