শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বাসা থেকে অস্ত্র খোয়ানো উপ-পরিদর্শক ক্লোজড !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৪:০০ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ফ্লাটের তালা ভেঙে ২৪ রাউন্ড গুলিসহ রিভলবার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক সুুমন শ্রাবনকে ক্লোজ করা হয়েছে। আজ সোমবার সকালে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে চারতলা একটি বাড়ির তিনতলায় এসআই সুমন শ্রাবণের ফ্লাটে চুরির ঘটনাটি ঘটে। গতকাল রবিবার রাতে ওই ঘটনাকালে সুমন শ্রাবণ বাইরে ছিলেন। ওই সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মাল নিয়ে যায় চোরের দল।

থানার একটি নির্ভরশীল সূত্র জানায়, গতকাল সকালে সুমন শ্রাবণের স্ত্রী বেড়াতে যান। বিকেলে কয়েকজন বন্ধু নিয়ে খালি  ফ্লাটে গানের আসর বসিয়েছিলেন সুমন। সন্ধ্যায় আসর শেষ করে বাইরে গিয়েছিলেন তিনি। রাত সোয়া ১০টার দিকে ফেরার পর ফ্লাটের তালা ভাঙা দেখতে পান।

থানার ওই সূত্রটি আরো জানায়, সন্ধ্যা থেকে রাত প্রায় ১০টার মধ্যে কে বা কারা ফ্লাটের তালা ভেঙে ভেতরে ঢুকে গুলিসহ রিভলবার চুরি করে। ওই সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মাল চুরি হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে থানার ওসি আবু বকর সিদ্দিক ওই ফ্লাট পরিদর্শন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বাসা থেকে অস্ত্র খোয়ানো উপ-পরিদর্শক ক্লোজড !

আপডেট সময় : ০২:০৪:০০ অপরাহ্ণ, সোমবার, ১০ এপ্রিল ২০১৭