শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

দেশে জঙ্গিরা শেকড় গাড়তে পারবে না: বেনজির আহমদ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের শিববাড়ির আতিয়া মহল থেকে নয়টি বিষ্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমদ। এছাড়া ভবন থেকে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও বেশ কিছু রাসায়নিক পদার্থও উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব প্রধান।
শনিবার বিকেলে আতিয়া মহলে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ক্লিয়ারিং অপারেশন পরিদর্শন শেষে র‌্যাব-৯ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সারাদেশে আর কোন জঙ্গি আস্তানা আছে কি-না তা প্রতিনিয়িত খোঁজা হচ্ছে জানিয়ে র‌্যাব প্রধান বলেন, দেশে কোনভাবেই জঙ্গিরা শেকড় গাড়তে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

আগামী পহেলা বৈশাখে সারাদেশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

র‌্যাব প্রধান বেনজির আহমদ বলেন, ২৮ মার্চ সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হওয়ার পরও ভবনটিতে প্রচুর বিস্ফোরক থাকার সম্ভাবনা থাকায় গত ৩ এপ্রিল থেকে এ অভিযান শুরু করে র‌্যাব। পাঁচ দিনে পাঁচতলা ভবনের তিনটি ফ্লোর পরিষ্কার করা হয়েছে। এখনো ভবনটিতে বেশকিছু ধ্বংসস্তুপ থাকায় সতর্কতার সাথে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল পরীক্ষা নীরিক্ষা করছে। পুরো ভবন পরিষ্কার করতে আরো কিছু সময় লাগবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদসহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

দেশে জঙ্গিরা শেকড় গাড়তে পারবে না: বেনজির আহমদ !

আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭