রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সম্পর্কের পালাবদল: প্রেম ও বিয়ে!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩৩:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৮৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রায় এক যুগ চুটিয়ে প্রেম করার পর অবশেষে সংসার বেঁধেছেন অমিত ও লাবণ্য। নতুন সংসার নিয়ে দুজনেরই অনেক স্বপ্ন। মনের মাধুরী দিয়ে দুজনে সাজাবেন তাদের ছোট্ট সংসার। যেখানে থাকবে না ভালোবাসার কোন অভাব। বিয়ের আগে এ রকম নানা জল্পনা-কল্পনা তাদের। আজ সত্যিই তাদের ছোট সংসার হয়েছে। কিন্তু সময়ের আবর্তে কেন জানি ভালোবাসা অনেক কমে গেছে। আজ আর আগের মতো করে অমিত লাবণ্যকে ভালোবাসে না।

একটি মাল্টি-ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে অমিত। তাই সবসময় প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় তাকে। আবার প্রতিদিন পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়েও অফিসে যেতে হয়। অফিস থেকে ফিরে তাই কথা বলার ইচ্ছাও করে না তার। ফলে আর আগের মতো সময় দেওয়া হয় না লাবণ্যকে। তাই প্রায় সারাদিনই একা থাকতে হয় লাবণ্যকে। এতে সবসময় একাকিত্ব বোধ করে সে।

এভাবে দিনের পর দিন চলে যায়, বাড়তে থাকে দুজনার মধ্যকার দূরত্ব। এখন প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কোন কথাই হয় না তাদের মাঝে। অথচ এমন একসময় ছিল যখন সারাদিনের জমানো কথাগুলো রাতে না বললে কারো ঘুম আসতো না।

আসলে প্রতিটি ভালবাসা শুরু হয় অনেক আশা আকাংখা এবং চাওয়া-পাওয়ার মধ্য দিয়ে। তাই এখানে কোনো কম্প্রোমাইজের স্থান থাকে না। দুজন দুজনার দৃষ্টিতে সবকিছুর ব্যাখ্যা খোঁজে। যার ফলে শুরু হয় দ্বন্দের সূত্রপাত।

সবাই নিজ নিজ অবস্থানকে তখন সঠিক বলে মনে করে। আর এটাই কাল হয়ে দাঁড়ায়। অথচ সঙ্গী-সঙ্গিনী পরস্পরকে বোঝার চেষ্টা করলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। কারণ পারস্পারিক ভালো বোঝাপড়াই সম্পর্ককে মধুর করে তোলে।

মনে রাখতে হবে, মানুষের সবদিন এক রকম যায়না। একদিন ভুল করলে যে পরের বারও একই ভুল হবে এমন চিন্তা করা ঠিক নয়। একবার কথা না রাখতে পারলে দুজনারই উচিত পরের বার যেভাবেই হোক কথা রাখার চেষ্টা করা।

শত ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য কিছু একান্ত সময় বের করুন। তারপর সময় সুযোগ মতো সঙ্গিনীর সঙ্গে শেয়ার করুন ভালবাসার স্মৃতিগুলো। দেখবেন, জীবনটা আরও বেশি সহজ ও মধুর হয়ে উঠবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সম্পর্কের পালাবদল: প্রেম ও বিয়ে!

আপডেট সময় : ০১:৩৩:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬