শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

জঙ্গি হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা আজাদের পরিবারকে অনুদান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের শিববাড়ির আতিয়া মহলের পাশে জঙ্গিদের বোমা হামলায় নিহত র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিবারের হাতে ১০ লাখ টাকার অনুদান (চেক) তুলে দিয়েছেন আইজিপি এ কে এম শহিদুল হক। গতকাল শুক্রবার সকালে আজাদের বাসায় গিয়ে তার স্ত্রী সুরাইয়া সুলতানার হাতে ওই চেক তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন এ আইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেলী ফেরদৌস।

এ সময় আইজিপি ছাড়াও র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মইনুর রহমান  চৌধুরী, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, এআইজি (ওয়েলফেয়ার) আব্দুল্লাহ হেল বাকী, এ আইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেলী ফেরদৌস এবং আজাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ২৫ মার্চ সিলেটের শিববাড়ির আতিয়া মহলের পার্শ্ববর্তী পাঠানপাড়ায় জঙ্গিদের রাখা বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন। সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

জঙ্গি হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা আজাদের পরিবারকে অনুদান !

আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭