শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এপিবিএন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রবিবার (২ই এপ্রিল, ২০১৭) এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, ধানমন্ডির ৪৪ নম্বর সড়কে একটি সুপার শপে মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক সিলিন্ডার ব্যবহার ও পরিমাপে কম দেয়ায় ২০ হাজার টাকা জরিমানা এবং একটি ফাস্ট ফুড শপকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ১১ হাজার টাকা জরিমানা, একই অপরাধে সবুজ বাগে একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা !

আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭